শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ভারতে বহুতল ভবন ধ্বসে নিহত ২, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি চারতলা বিশিষ্ট ভবন ধ্বসে অন্তত দুইজনের মৃত্যুর হবর পাওয়া গেছে। এতে গুরুতর আহত অবস্থায় আরও কমপক্ষে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অনেক মানুষ ভবনটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাতে রাজ্যের ভিন্ডি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

এ দিকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একজন মুখপাত্র বলেন, চারতলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ সেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিলে সেখানে বসবাসরত অন্তত ২২টি পরিবারকে দ্রুত বের করে আনে কর্তৃপক্ষ। তখন কিছু সংখ্যক লোক নিজেদের মালামাল বের করে আনতে আবারও সেখানে প্রবেশ করলে হঠাৎ ভবনটি ধ্বসে পড়ে।

উদ্ধারকারী দলের এ কর্মকর্তা আরও বলেছেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় আমাদের কর্মীরা এখন পর্যন্ত অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। তাছাড়া আরও কমপক্ষে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে।

অপর দিকে ভিন্ডি-নিজামপুর মিউনিসিপাল করপোরেশনের কমিশনার অশোক রনখম্ব বলেছেন, ধ্বসে পড়ার আগেই আমরা সম্পূর্ণ ভবনটিকে খালি করে ফেলেছিলাম। যদিও কিছু লোক আমাদের অনুমতি ছাড়াই ফের সেখানে প্রবেশ করেন।

তিনি বলেন, ভবনটি আট বছর আগে সরকারি অনুমোদন ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল। এ বিষয়ে ভবন মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ