শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শনিরআখড়ায় ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শনিরআখরায় ২০০ বস্তা সিমেন্টসহ একটি ট্রাক স্টিলের ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে। এতে করে শনিরআখড়া-দোলাইরপাড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

শনিবার সকাল ৮টার দিকে শনিরআখড়া-দোলাইরপাড় সড়কে আরএস শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি ট্রাক ২০০ বস্তা সিমেন্টসহ ডিএনডির মৃধাবাড়ি ডিএল-৪ খালের ওপর দিয়ে দনিয়া যাচ্ছিল। শনিরআখড়া-দোলাইরপাড় সড়কের আরএস শপিং কমপ্লেক্সের সামনে ব্রিজের ওপর ট্রাকটি ওঠামাত্রই ভেঙে খাদে পড়ে যায়। এরপরই সেখান দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আর এস শপিং কমপ্লেক্সের মালিক জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার সকালে ট্রাকভর্তি ২০০ বস্তা সিমেন্টসহ যাওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। যা চালকের অজ্ঞতার পরিচয়। তার বুঝা উচিত ছিল এ ব্রিজ দিয়ে ট্রাকভর্তি সিমেন্টসহ পারাপার হওয়া যাবে কিনা।

এ বিষয়ে ট্রাফিক পূর্ব বিভাগ ডেমরা জোনের টিআই বিপ্লব ভৌমিক বলেন, শিগগিরই ট্রাকটি উদ্ধার করে জনগণের চলাচলের উপযোগীর জন্য কাজ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ