শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঢাকায় কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুর ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে স্টার বন্ড নামের একটি কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের প্রত্যেককেই এক বছরের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায় র‍্যাব। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম সারোয়ার আলম।

তিনি জানান, এসব কিশোর অনেক দিন ধরেই ছিনতাই, মাদক ও মারামারির সঙ্গে জড়িত ছিল। আটকের সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ৯০ পিছ ইয়াবা জব্দ করা হয়। প্রায় একবছর আগে মোল্লা রাব্বী গ্যাংয়ের সঙ্গে আধিপত্য বিস্তারের জেরে স্টার বন্ডের এক সদস্য নিহত হয়।

ফেসবুকে তার মৃত্যু বার্ষিকীর ছবিতে মোল্লা রাব্বী গ্যাংয়ের এক সদস্য হাসির মন্তব্য করলে শনিবার তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে তারা করে স্টার বন্ড গ্রুপের সদস্যরা। এ সময়ই তাদের আটক করে র‍্যাব। মোল্লা রাব্বি গ্যাংয়ের সদস্যদের ধরতেও চেষ্টা চলছে বলে জানায় র‍্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ