শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মুঠোভরতি রোদেলা দুপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতিক ফারুক


দুপুর...

আধ মুঠো আঁধারে যদি পাওয়া যেত কোনোদিন! জড়িয়ে ধরে তোমার ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করে দেখতাম— তুমি তো আঁধার নও, ঝাঁ ঝাঁ রোদের ভেতর তোমার স্থবিরতা। যখন রাতের আঁধার কালবোশেখী ঝড়ে তোমাকে তার করে নিতে চাইবে, তখন আমিও খানিক সুযোগে তোমার ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করব।

আহা দুপুর, মুঠোভরতি রোদেলা তুমি। মুঠো মুঠো উদাসীনতার বার্তাবাহক। এক আকাশ বেদনার নীল রং।

প্রিয় দুপুর, আমি তুমি হতে চাই— হতে চাই তোমার মতো নির্বীর্য, শক্তিহীন— কিন্তু, অনুভূতিপ্রবণ।

হে দুপুর, আমায় একটু আলস্যতা দাও, আরো। ঘুমিয়ে ঘুমিয়ে আমার পিঠ কড়ইয়ের বাকল হয়ে গেছে। এবার কাঠ বানাতে চাই। আরেকটু আলস্যতা, আরেকটু রোদ।

লেখক: সম্পাদক, লিটলম্যাগ বেয়ারিং।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ