শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এখনও বোরকা পরতে পারছে না শ্রীলঙ্কার মুসলিম নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এপ্রিলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কায় মুসলিম সম্প্রদায় যেমন সহিংস টার্গেটে ছিল, এখনও তেমনই আছে। এভাবে মুসলিমদের টার্গেট করায় উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার মুসলিমদের ধর্মীয় নেতারা। তবে তারা মুসলিম সম্প্রদায়কে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ওদিকে আত্মঘাতী ওই হামলার পরে জরুরি অবস্থা শেষ হয়েছে। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এই জরুরি অবস্থার অধীনে মুসলিম নারীদের বোরকা পরা ও মুখ ঢেকে রাখা নেকাব পরা নিষিদ্ধ করেছিলেন।

জরুরি অবস্থা শেষ হয়ে গেলেও মুসলিম নারীদের এখনই বোরকা বা নেকাব না পরার আহ্বান জানিয়েছেন ওইসব ধর্মীয় নেতা। শ্রীলঙ্কা থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, সরকার যতক্ষণ পর্যন্ত পরিষ্কার নির্দেশনা না দিচ্ছে বোরকা বা নেকাব পরার বিষয়ে, ততক্ষণ পর্যন্ত যেন মুসলিম নারীরা তা না পরেন। মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা।

এ বছর এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ আত্মঘাতী হামলা হয়। এতে কমপক্ষে ২৬০ জন নিহত হন। এরপর মুসলিম সম্প্রদায় হামলার শিকারে পরিণত হয়। এখনও এ সম্প্রদায় সেই আগের অবস্থায় আছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আল সাইলন জমিয়তুল উলেমা’র মুখপাত্র ফাজিল ফারুক।

শ্রীলঙ্কায় ইসলাম ধর্মীয় নেতাদের সবচেয়ে বড় গ্রুপ আল সাইলন জমিয়তুল উলেমা। ফাজিল ফারুকই মুসলিম নারীদের সহসা বোরকা ও নেকাব না পরতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, মুসলিম নারীরা অতীতে এমন চর্চা করেছেন। আমরা তাদেরকে একই পন্থা অনুসরণ করতে আহ্বান জানাচ্ছি আবারও।

তিনি আরো বলেন, মুসলিম নারীরা বোরকা পরে, মুখ ঢেকে বাইরে যাওয়ার রীতি চর্চা করে এসেছেন। এখন তারা তাদের মুখ না ঢেকে বাইরে যেতে চান না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ