শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডাক্তারদের ওপর প্রধানমন্ত্রীর ক্ষোভ-বিরক্তি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতালে যেতে না চাওয়া এবং হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিস না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ, হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন প্রকল্প প্রসঙ্গে আলোচনার সময় সরকারপ্রধান এ ক্ষোভ প্রকাশ করেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ডাক্তাররা যেখানে চাকরি করেন, সেখানে যদি প্রাইভেট প্র্যাকটিস করতেন তবুও হয়তো কিছুটা ভালো হতো। যখন চাকরি করেন এক জায়গায়, প্রাইভেট প্র্যাকটিস করেন আরেক জায়গায়, তখন তারা হাসপাতালে থাকতে পারেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ