শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পার্লামেন্টে এমপির শিশুকে ফিডার খাওয়াচ্ছেন স্পিকার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিবেশন চলছে পার্লামেন্টে। কিন্তু স্পিকার ব্যস্ত শিশুকে ফিডার থেকে দুধ খাওয়াতে। তবে সেই সঙ্গেই মন দিয়ে শুনছেন সাংসদদের বক্তব্য।

নিউজিল্যান্ডের পার্লামেন্টে এমনই দৃশ্য ধরা পড়েছে। নিউজিল্যান্ডের পার্লামেন্টের স্পিকার ট্রেভর ম্যালার্ড একই সঙ্গে দু’টি গুরুদায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। গত বুধবার নিজেই এই ছবি টুইটারে পোস্ট করেছেন ট্রেভর ম্যালার্ড।

তার পোস্টে থেকে জানা গেছে, ম্যালার্ডের কোলে যে শিশুটিকে দেখা গিয়েছে সে নিউজিল্যান্ডের সাংসদ তামাতি কফির মাস দেড়েকের ছেলে।

বুধবারই নিজের পিতৃত্বকালীন ছুটি সেরে সন্তানকে সঙ্গে নিয়েই পার্লামেন্টে আসেন তামাতি। তাই তামাতিকে সাহায্য করতে অধিবেশন চলাকালীন স্পিকারের পাশাপাশি ‘বেবি সিটার’-এর ভূমিকায় অবতীর্ণ হন ম্যালার্ড।

পিতৃত্বকালীন ছুটি সেরে ফেরা তামাতি জানান, অধিবেশনে যোগদানের পর থেকে হাউজের প্রত্যেক সহকর্মীর থেকে তিনি যেভাবে সাহায্য পেয়েছেন তাতে তিনি আপ্লুত। দুধের শিশুকে সঙ্গে নিয়ে পার্লামেন্টে যোগদানের ক্ষেত্রে তামাতি কফি অবশ্য প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব নন।

গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন নিউইয়র্কে জাতিসংঘের সভায় সন্তানকে কোলে নিয়েই বক্তব্য পেশ করে তাক লাগিয়ে দেন সকলকে।

নবজাতক শিশুটির পার্লামেন্ট দর্শনকে অন্যরাও উপভোগ করেছে। গ্রিন পার্টির রাজনীতিবিদ গারেথ হাগসেস বলেন, শিশুটির পার্লামেন্টে আসা ছিল খুবই চমৎকার। এটি খুবই সুন্দর দৃশ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ