শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফোন কেনার টাকা না দেয়ায় ছেলের ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা সদর উপজেলায় মোবাইল ফোন কেনার টাকা না দেয়ার বাবার ওপর অভিমান করে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্লাবন মন্ডল (১৫) ওই গ্রামের রূপেন মন্ডলের ছেলে ও শহরের কালেক্ট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মোবাইল ফোন কেনার জন্য সে তার বাবার কাছে টাকা চাইলে বাবা তা দিতে অপারগতা প্রকাশ করে।

ফলে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পাশের চড়পাড়া গ্রামের খালপাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ