শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চুয়াডাঙ্গায় তিন মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গা মাদরাসা থেকে তিন ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদ্রাসার তিনজন ছাত্র একই সময় নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষ স্বাভাবিক হিসেবে নিয়ে খোঁজাখুঁজি করলে তাদেরকে না পেয়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদরাসা কর্তৃপক্ষ মঙ্গলবার চুয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরী করেছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর হাদিয়াতুল ইসলামীয়া হাফেজিয়া মাদরাসার অধ্যয়নরত জফরপুরের রাসেল জোয়াদ্দারের ছেলে আব্দুর রউফ (১৪), বিল্লাল জোয়াদ্দারের ছেলে ফয়সাল (১২) ও পলাশ মণ্ডলের ছেলে আতিকুর রহমান (১৪) গত ২৬ আগস্ট সোমবার সন্ধ্যা হইতে নিখোঁজ হয়। এ ঘটনায় মাদ্রাসার সভাপতি মামুন অর রশীদ মঙ্গলবার রাতে সদর থানায় এসে ওই তিন মাদরাসা ছাত্রের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ মাদরাসা ছাত্রদের উদ্ধারে পুলিশ মাঠে অভিযানে নেমেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ