শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে পারেননি লার্ভাবিরোধী ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এডিস মশার লার্ভাবিরোধী ভ্রাম্যমাণ আদালতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি।

গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারার পার্ক রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে গেলে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত বাধার মুখে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহসান। তিনি জানান, সকাল ১১টার দিকে আমাদের চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে বারিধারা এলাকায় অভিযান শুরু করি। এ সময় আমাদের সামনে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি পড়ে।

আমরা প্রবেশ করতে চাইলে অনুমতি মেলেনি। তখন মন্ত্রী বাসায় ছিলেন না। দায়িত্বরতরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তবে তা সম্ভব হয়নি। পরে আমরা চলে আসি। অভিযানে স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ