শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৭ ঘণ্টা পর ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শেষ করলে রাত ১টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের শিমুলকান্দি এলাকায় সারবাহী গুডস ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কটিয়াদী উপজেলার চান্দপুর চট্টগ্রাম থেকে জামালপুরের মেলান্দহগামী (এমএসসি) সারবাহী গুডস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ