শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অক্টোবর বা নভেম্বরের মধ্যেই পাক-ভারত যুদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মির ইস্যুতে চলছে পাকিস্তান ভারতের মধ্য চলছে যুদ্ধা উত্তেজনা। এরই মধ্য চলতি বছরের অক্টোবর বা নভেম্বরের মধ্যেই পাক-ভারত যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ।

বুধবার রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি। খবর ডন ও জিয়ো নিউজের।

পাক-ভারত যুদ্ধের আশঙ্কা করে শেখ রশিদ বলেন, ভারত পাকিস্তানের মধ্যে প্রায় ১০টির মতো যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আগামী নভেম্বর বা ডিসেম্বরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখছি এর মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হতে পারে। এ জন্য সব মতভেদ ভুলে এখন একসঙ্গে চলতে হবে।

শেখ রশিদ আহমদ আরও বলেন, নব্য হিটলার নরেন্দ্র মোদির কারণে গত ২৩ দিন যাবত কাশ্মীর থেকে বারুদের গন্ধ আসছে। তরুণদের সংগ্রামই কাশ্মীরিদের ভাগ্য নির্ধারণ করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তারা এ ব্যাপারে উদ্যোগী হলে সেখানে গণভোটের ব্যবস্থা করতেন।

পাক রেলমন্ত্রী বলেন, ভারতের ২৫ কোটি মুসলমান এখন পাকিস্তানের দিকে চেয়ে আছে। কাশ্মীরি জনগণের সঙ্গে এখনই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ