শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইশা ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশ ৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯৯১ সালের ২৩ আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অগ্রযাত্রা শুরু হয়। ত্রিধারার শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত কাফেলা দেশ-জাতি, ইসলাম, মানবতা ও বিশেষত একদল নীতি আদর্শবান দেশপ্রেমী নাগরিক তৈরীর কল্পে ধারাবাহিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংগঠনের ২৮ বছর পূর্তি ও ২৯ বছরে পদার্পন উপলক্ষে ইশা ছাত্র আন্দোলন বিভাগভিত্তিক প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করে।

আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২ টায় ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় ও কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে খুলনার শহীদ হাদিস পার্ক-এ খুলনা বিভাগীয় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সভাপতিত্ব করবেন ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ ডা. মোখতার হুসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আঃ আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।

বিভাগীয় সমাবেশ সফলে মহানগর ও জেলার উদ্যোগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। পোষ্টারিং, দেয়াল লিখন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট দাওয়াত পত্র প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে লিফলেট বিতরণ, বরেণ্য শিক্ষাবিদ রাজনীতিবিদ সাংবাদিকদের নিকট দাওয়াত পত্র প্রদান, থানা উপজেলায় যৌথ আলোচনা সভা, সংগঠনের সাবেক দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা এবং আগামী ৩০ আগস্ট ২০১৯ ইং শুক্রবার খুলনা মহানগর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে থানা উপজেলার ব্যবস্থাপনায় প্রচার মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে ১০ হাজার ছাত্রের উপস্থিতি নিশ্চিত কল্পে সমাবেশ বাস্তবায়ন নির্বাহী কমিটি কর্মকাণ্ড পরিচালনা করেন। সমাবেশ সফলে বাস্তবায়ন নির্বাহী কমিটির আহবায়ক খুলনা মহানগর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সারাদেশে ইশা ছাত্র আন্দোলনের সমর্থক, সদস্য, দায়িত্বশীল ও সূধীজনদের নিকট বিশেষ দুয়ার আহবান জানান। পাশাপাশি খুলনায় বসবাসকারী সর্বস্তরের ছাত্র বন্ধুদের অংশগ্রহণের আহবান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ