শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মেয়রদের কনফারেন্সে যোগ দিতে ঢাকা ছাড়লেন মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়রদের আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জার্মানির ডুসেল্ডর্ফ শহরে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়ররা এ কনফারেন্সে অংশ নেবেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও দেশটির মন্ত্রীরাসহ উচ্চপদস্থ কর্মকর্তারাও এ কনফারেন্সে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এ কনফারেন্সে মোট পাঁচটি সেশনে পাঁচটি বিষয়ে আলোচনা করা হবে। বিষয়গুলো হলো- যোগাযোগমূলক (Communicative), স্বাস্থ্যসম্মত (Healthy), অভিঘাত সহনশীল (Resilient), সংযোগ স্থাপন (connective) ও অন্তর্ভুক্তিমূলক (Inclusive) শহর।

কনফারেন্সের স্বাস্থ্যসম্মত (Healthy) বিষয়ের সেশনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম শহরকে কীভাবে আরও স্বাস্থ্যসম্মত করা যায়, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক মানুষদের জন্য পার্ক, খেলার সময় উন্নয়ন ও সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী বিনির্মাণ ইত্যাদি বিষয় উপস্থাপন করবেন বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ বিভাগ।

এছাড়া ডুসেল্ডর্ফ শহরের মেয়র ডুসেল্ডর্ফকে ঢাকার ‘পার্টনার সিটি’ হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

মেয়রদের আন্তর্জাতিক এ সম্মেলন শেষে সরাসরি দেশে ফিরবেন ডিএনসিসি মেয়র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ