বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লেবানন সেনাবাহিনীর গুলি খেয়ে পালিয়ে গেল ৩ ইসরায়েলি ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ইসরায়েলি ড্রোনকে গুলি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার লেবাননের দক্ষিণে ইসরায়েল সীমান্তে এই ঘটনা ঘটে। তবে ড্রোনগুলো ইসরায়েলি আকাশসীমায় ফেরত গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের আকাশযান প্রায়ই লেবাননের আকাশসীমায় প্রবেশ করে। তবে লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি করার ঘটনা বিরল। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে বারবার অভিযোগ করে আসছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন পরিচালনার স্থানে গুলির শব্দ শোনা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলো তাদের অভিযান সমাপ্ত করেছে এবং কোনও ক্ষতি হয়নি।

লেবাননের এক নিরাপত্তা সূত্র জানায়, এম-১৬ অ্যাসল্ট রাইফেল দিয়ে ড্রোনগুলোকে গুলি করে সেনারা। লেবাননের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

এর আগে রবিবার ভোরে বৈরুতে ইসরায়েলের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ড্রোন হামলাকে যুদ্ধের ঘোষণা বলে আখ্যা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

সোমবার দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত জান কুবিসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যা ঘটেছে তা যুদ্ধ ঘোষণা এবং তা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখন্ডতা রক্ষার অধিকারের শরণ নেওয়াকে অনুমোদন করেছে। একই দিন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে চায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ