শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নিজ সন্তানসহ ইমামের ঘরে তিন শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক জামে মসজিদের ইমামের কক্ষে থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামের এক মসজিদে জুমার নামাজের পর মসজিদে ইমামের কক্ষে দুই শিশুর মরদেহ এবং এক শিশুকে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে অচেতন শিশুটি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, 'শিশুদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। কোনো বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

জানা গেছে, পাঁচ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ আল নোমানকে রেখে নামাজ পড়াতে যান ইমাম মাওলানা জামাল উদ্দিন। নোমানের সঙ্গে আরও দুই জন কিশোর প্রবেশ করে ইমামের কক্ষে। নামাজ শেষে ওই ইমাম ফেরার পর রুমের ভেতর থেকে আটকানো দেখতে পান।

অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে ইমামসহ উপস্থিত মুসল্লিরা দেখেন রুমের মধ্যে তিন শিশু-কিশোর অচেতন অবস্থায় পড়ে আছে। এদের দুজন ঘটনাস্থলেই মারা গেছে। একজনকে মতলব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত অন্য দুই শিশু হলো- ইব্রাহিম ১২) ও রিফাত হোসেনকে (১৫)। ইব্রাহিম ও রিফাত পার্শ্ববর্তী মতলব দক্ষিণের ভাঙারপাড় মাদরাসায় পড়াশোনা করত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ