শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর একমাস ধরে নিখোঁজ কাশ্মীরি পত্রিকার সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কাশ্মীরের একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট এবং সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে গত ২৫ জুলাই গ্রেপ্তার করেছিল পুলিশ। এক মাস ধরে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ওই ওয়েবসাইটেই দাবি করেন তার সহকর্মীরা।

গত মঙ্গলবার ‘দ্য কাশ্মীরিয়ত’ নামে ওই ওয়েবসাইটে একটি খবরই লেখা হয়েছে এই শিরোনামে, ‘আমাদের সম্পাদক গ্রেপ্তার হয়েছেন। তাঁকে খুঁজে বের করতে সাহায্য করুন।’

২৫ জুলাই কাশ্মীরিয়ত-এর সম্পাদক কাজী শিবলিকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন কাশ্মীরিয়ত-এর পুরো টিমকেই ডেকে পাঠানো হয় থানায়। সারাদিন জিজ্ঞাসাবাদের পরে বাকিদের চলে যেতে বলা হলেও ছাড়া হয়নি শিবলিকে।

তার পর ৭-৮ দিন তাকে আটক করে রাখা হয়েছে বলেই জানতে পারেন সহকর্মীরা। ঠিক কী কারণে আটক, সদুত্তর মেলেনি বলে জানান তাঁরা। তবে শিবলির পরিবারকে পুলিশ বলেছিল, ৫ অগস্ট ছাড়া পাবেন শিবলি। কিন্তু তার আগেই শিবলি ‘নিখোঁজ’।

কী ভাবে? শিবলির ভাই কাজী উমেইর দাবি করছেন, তারা একদিন শিবলিকে খাবার দিতে যান থানায়। শিবলি একটা জলের বোতল চান। জল নিয়ে ফিরে এসে পরিবারের কেউ আর শিবলিকে দেখতে পাননি।

জানানো হয়, তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সদর থানায় ছুটে গিয়েও শিবলিকে পাওয়া যায়নি। বস্তুত তার পর থেকে শিবলির পরিবার ও সহকর্মীরা কেউই তাঁর সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাননি বলে জানিয়েছেন।

ফেসবুকে উমেইর লিখেছেন, কেউ কেউ বলছে, শিবলিকে নাকি আগরা নিয়ে যাওয়া হয়েছে। ওর কাছে টাকা নেই, কাপড়ও নেই। তিন সপ্তাহ ধরে কোনও খোঁজ পাচ্ছি না।

গত কাল আগরা থানায় ফোন করে জানলাম, ওখানেও খবর নেই। চিন্তায় আছি। কেউ কোনও খবর পেলে জানাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ