শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফেসবুকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের উলিপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর র‌্যাব-১৩।

আটক যুবক উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর পুত্র। সে বজরা এল কে আমিন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র হিসেবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব এর হেফাজতে রাখা হয়েছে।

রংপুরের র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে দেয়। এ খবরের সূত্র ধরে তাকে শুক্রবার ভোররাতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ এবং অপরাধের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, রংপুর র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম নামে এক যুবককে আটকের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে পুলিশকে কোন তথ্য দেয়া হয়নি। মামলাও হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ