শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতীয় এমপি’র বিরুদ্ধে গরু চুরির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে। ২০১৬ সালের ১৫ অক্টোবর পাঁচ সঙ্গী নিয়ে এমপি আজম খান ভুক্তভোগী আসিফ ও জাকিরের বাড়িতে ভাঙচুর, তাদের গরু চুরি ও নগদ ২৫ হাজার রুপি নিয়েছেন এফআইআর দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেন ও অপর চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) আসিফ ও জাকির আলি নামের দুই ব্যক্তি এই মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, আজম তাদের বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। তাদের বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত। ওই জমিতে একটি স্কুল নির্মাণের জন্য এমপি তাদের বাড়িটি ছেড়ে দিতে বলেছিলেন।

আজম খানের বিরুদ্ধে ভূমিদখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০ টি মামলা রয়েছে। রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন করেছেন। এসব আওয়ার ইসলাম: মামলার ২৯টিই আলিয়াগঞ্জের কৃষকরা দায়ের করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ