শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুদ্ধের জন্য নতুন কমান্ড গঠনের ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহাকাশ যুদ্ধের জন্য পেন্টাগনের নতুন একটি কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাসস জানায়, বর্তমান সামরিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অগ্রসর অবস্থান চীন ও রাশিয়া গ্রাস করে ফেলায় ট্রাম্প এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমেরিকার নিরাপত্তা ও প্রতিরক্ষায় মহাকাশ কেন্দ্রিক পদক্ষেপের আজ একটি ঐতিহাসিক দিন।’

তিনি বলেন, ‘মহাকাশে আমেরিকার প্রাধান্য খর্ব করার হুমকি মোকাবেলা করবে স্পেসকম।’

ইউএস সেন্ট্রাল কমান্ডের মধ্যপ্রাচ্য এবং প্যাসিফিক কমান্ডের অধীনে পশ্চিম প্যাসেফিক ও এশিয়ায় হুমকি গুরুত্ব দিয়ে আধুনিক যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ব্যাপকভাবে স্যাটেলাইট ও মহাকাশের গভীর উচ্চতায় কার্যকর যুদ্ধবিমান তৈরি কার্যক্রম জোরদার করবে এই নতুন কমান্ড।

যুক্তরাষ্ট্রের এই নতুন কমান্ড স্পেসকমের নেতৃত্ব দেবেন এয়ার ফোর্স জেনারেল জন রেমন্ড।

অবশ্য ইউএস এয়ার ফোর্স ইতোমধ্যেই মহাকাশ যুদ্ধ কার্যক্রম ঘোষণা করেছে। স্পেসকম এই উদ্যোগ আরও জোরদার করবে। মহাকাশে সামরিক প্রস্তুতিতে স্পেসকম বিশেষ সামরিক প্রযুক্তি উদ্ভাবনী ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

ট্রাম্প বলেন, ‘অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আমরা অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেব।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিক্ষিপ্ত যে কোনো ক্ষেপণাস্ত্র চিহ্নিত ও ধ্বংসে মহাকাশ কার্যক্রমে আমাদের স্বাধীনতা রয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ