শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা

কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ প্রভিন্সের স্প্রিং শহরের নিকটবর্তী বানোনির অ্যাকটনভিল এলাকায় পারভেজ (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের মত পারভেজ আহমেদ নিজ দোকানে ব্যবসা করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা এসে মাল প্রদানের গ্রিলের ফাঁক দিয়ে গুলি করলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় এক কাস্টমার নিহতের ভাইকে ফোন দিয়ে জানায় তার ভাইয়ের অবস্থা। নিহত পারভেজের ভাই আমীর হোসেন পাশের আরেকটি স্ট্রীটে ব্যবসা করেন। পারভেজের ভাই এসে গ্রিল কেটে তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পান।

চলতি বছরের ২৭ মে পারভেজ দক্ষিণ আফ্রিকায় এসেছেন। দেশে ছয় এবং আড়াই বছরের তার দুটি সন্তান রয়েছে।

ভাইকে হারিয়ে আমীর হোসেন এখন বিমর্ষ এবং শোকে পাথর হয়ে গেছেন। নিহত পারভেজ আহমদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার দিঘীরপাড় গ্রামের সৈয়দ আলী বেপারীর পুত্র। নিহত পারভেজ হত্যায় এখনো কোনও সঠিক তথ্য জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ