বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

সম্রাট গ্রেফতার হয়েছে কি না দ্রুতই জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শনিবার বলেছেন, সম্রাট গ্রেফতার হয়েছে কি না দ্রুতই জানা যাবে।

সম্প্রতি ক্যাসিনোবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র আলোচনায় সম্রাট। কেউ কেউ বলছেন, সম্রাট অবস্থান করছেন এক শীর্ষ রাজনৈতিক নেতার বাড়িতে। কারও কারও দাবি, সম্রাট রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে।

সর্বশেষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে আইন প্রয়োগকারী সংস্থার ক্রসফায়ারে নিহত হয়েছেন সম্রাট। তবে অভিযান শুরুর পর দলীয় কার্যালয়ে এবং কাকরাইলের নিজ অফিসে অবস্থান করলেও গত রবিবারের পর থেকে সম্রাটকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আর এ বিষয়ে কোনো কথাও বলছে না আইন প্রয়োগকারী কোনো সংস্থাই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ