শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইমরান খানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ মিশন শেষ করে তিনি দেশে ফিরেছেন। আজ (রোববার) বিকেলে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর পর সেখানে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে ঘোষণা দিয়েছেন, সারাবিশ্ব যদি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের পাশে না থাকে তাহলেও পাকিস্তান কাশ্মীরের জনগণের পাশে থাকবে।

ইমরান খানকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যর্থনা জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-ইনসাফ দলের নেতাকর্মীরা ইমরান খানের এ সফরকে অত্যন্ত সফল বলে মনে করছেন।

সমাবেশে ইমরান খান অনেকটা ইসলামি কায়দায় বক্তৃতা দেয়া শুরু করেন এবং নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কাশ্মীরি মিশনে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এর পাশাপাশি তিনি তার স্ত্রী বুশরা বিবিকেও ধন্যবাদ জানিয়েছেন। ইমরান খান বলেন, বুশরা বিবি জতিসংঘরে কাশ্মীর মিশনের জন্য অনেক বেশী দোয়া করেছেন।

সংক্ষিপ্ত ভাষণে ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে চলমান সংগ্রামে উত্থান-পতন থাকবে তবে কঠিন সময় এলে তিনি জনগণকে হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, “কাশ্মীরের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।”

ইমরান খান জোর দিয়ে বলেন, তার সরকার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতার জন্য এমন কোন প্রচেষ্টা নেই যা চালাবে না। পাশাপাশি তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা বিশ্বের সম্ভাব্য সমস্ত ফোরামে নরেন্দ্র মোদির ফ্যাসিস্ট এবং মুসলিম বিদ্বেষী চেহারা উন্মোচন করব।”

এর আগে, জাতিসংঘে কাশ্মীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাষণ দেয়ার পর ইমরান খান নিউ ইয়র্ক থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সফর স্থগিত করেন। এরপর তিনি একটি বাণিজ্যিক ফ্লাইটে জেদ্দা হয়ে ইসলামাবাদ ফেরেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ