শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা

প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবায় দূতাবাসগুলোতে মেডিক্যাল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের সুবিধা বিবেচনা করে দূতাবাসে মেডিক্যাল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হবে। সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের ফলে স্বাস্থসেবা আজ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে।

এ সময় রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান ইমরান আহমদ।

বিশ্ব হার্ট দিবস আয়োজিত সেমিনারে সভাপাতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সভাপতি ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক।

সেমিনারে অন্যান্যদের বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্দন জুং রানা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম, মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী প্রমুখ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ