শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির সমাবেশ কেন্দ্র করে আড়াই হাজার নেতাকর্মীকে আটকের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যানবাহন বন্ধ করে দেওয়াসহ দলটির প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজশাহীর নগর মাদ্রাসা মাঠের পূর্ব পাশে সড়কে সমাবেশ করার জন্য অনুমতি পায় বিএনপি। আগেরদিন রাতেই সেখানে মঞ্চ তৈরি করা হয়।

রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন অভিযোগ করেছেন, সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে নসিমন, করিমন ও ভটভটিসহ সকল ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সমাবেশ স্থলে আসার সময় আড়াই হাজার নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

এছাড়া শুধু যানবাহন নয়, সেখানকার খাবার হোটেলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শফিকুল হক মিলন বলেন, গত ১২ সেপ্টেম্বর আমরা সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। আমাদের সঙ্গে নানা টালবাহানা করতে করতে শনিবার রাত ১০টার পরে আমাদেরকে ২২ শর্তে সমাবেশের লিখিত অনুমতি দিয়েছে। বৃষ্টির মধ্যে ভিজে আমাদের নেতাকর্মীরা মঞ্চ তৈরি করার কাজ করেছে।

অঅরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ