শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা

২০৩০ সালের মধ্যে কর্মসংস্থান হবে শতভাগ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০৩০ সালের মধ্যে এ দেশের জনগণ শতভাগ কর্মসংস্থানের আওতায় মধ্যে নিয়ে আসবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বর্তমানে আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ২০৪১ সালের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকবে ২০তম দেশের মধ্যে।

শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কর্তৃক আয়োজিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রায়শই আমাকে বলেন এদেশের বেদে, কামার-কুমার, তাঁতী, কৃষক শ্রমিক এদের প্রত্যেক পরিবারের যেন অন্তত একজন করে চাকরি পায়, সেই ব্যবস্থা করে দাও। আমি বিশ্বাস করি, ২০৩০ সালের মধ্যে এ দেশের জনগণ শতভাগ কর্মসংস্থানের আওতার ভিতরে চলে আসবে।’

তিনি বলেন, বর্তমানে আমাদের দারিদ্র্যসীমার হার ২১ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এটাকে আমরা শূন্য বা ৩ শতাংশে নামিয়ে আনতে চাই। ২০৩০ সালে এদেশে কোনো মানুষ আর দরিদ্র থাকবে না।

তিনি বলেন, গত ১০ বছরে জিডিপির প্রবৃদ্ধিতে আমরা পৃথিবীর সবার উপরে, এটা বিশ্বব্যাংক, আইএমএফের তথ্য। ২০২৭ সালের মধ্যে পৃথিবীর ২৬তম দেশ হবে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসব দেশেরও ওপর থাকবে বাংলাদেশ।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মাধ্যমে প্রতি বছর ২০০ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি করে ল্যাপটপ দেয়া হবে। যাতে এই মেধাবীরা আইটিতে জ্ঞান অর্জন করতে পারে।

একই অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তার মন্ত্রণালয় থেকে প্রতি বছর ২০০  জন মেধাবী শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেয়ার ব্যবস্থা করা হবে।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ