শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

ক্যাসিনোর অনলাইন কান্ট্রি হেড সেলিম প্রধান আটক: র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজ থেকে অনলাইন ক্যাসিনোর কান্ট্রি হেড সেলিম প্রধানকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সেলিম প্রধান থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। ফ্লাইট ছাড়ার আগমুহুর্তে র‌্যাবের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। তার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে।

ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়।

জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদস্যরা এক ব্যক্তিকে থাই এয়ারওয়েজের ফ্লাইট থেকে নিয়ে গেছেন বলে জানান, বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান।

সেলিম প্রধান ক্যাসিনোর অর্জিত আয় অনলাইনে বিদেশে পাচার করে আসছিলেন বলে তার বিরদ্ধে অভিযোগ রয়েছে। তবে জিজ্ঞাসাদের পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ