শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতিসংঘে খানের দেওয়া বক্তব্য নিয়ে যা বললেন অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে হইচই করার মতো কিছু নেই। অনেক ভয় দেখিয়েছেন- অমুক হবে, তমুক হবে, রক্তের নদী বইবে। ৫ আগস্ট থেকে কাশ্মীরে একটিও গুলি চালাতে হয়নি, একজনেরও মৃত্যু হয়নি।

প্রসঙ্গত জাতিসংঘে ইমরান খান বলেছিলেন, কাশ্মীরে কারফিউ উঠলেই রক্তগঙ্গা বইবে। ইসলামাবাদে ফিরে ইমরান বলেছেন, কাশ্মীরিদের পাশে দাঁড়ানো তার কাছে ‘জিহাদ’। বিশ্ব কাশ্মীরিদের সঙ্গে না থাকলেও পাকিস্তান থাকবে।

অমিত আরও বলেন, ১৯৬টি থানার মধ্যে মাত্র আটটিতে ১৪৪ ধারা জারি রয়েছে। বাকি কোথাও কারফিউ নেই। বিধিনিষেধ কয়েকজনের মনে, কাশ্মীরে নয়।

ইমরান খানের বক্তৃতার পরে কাশ্মীরে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। রাজনৈতিক নেতারা এখনও বন্দি।

অমিত শাহ বলেন, ৪০ হাজার পঞ্চায়েতপ্রধান এখন জম্মু-কাশ্মীরে উন্নয়নের কাজে নেমে পড়েছেন।

দ্রুত তহশিল ও জেলা পঞ্চায়েতের ভোট হবে। ভারত সরকার সাত হাজার কোটি টাকা পাঠাবে, যা পঞ্চায়েতের মাধ্যমে সরাসরি আমজনতার কাছে যাবে।

বিধবারা ৬০০ টাকা করে পাবেন, প্রবীণরা ৫০০ টাকা পেনশন পাবেন। ৩১০ ব্লকে উন্নয়ন চেয়ারপারসন ভোট ২৪ অক্টোবর। সেদিনই গণনা।

প্রায় ৫০ দিনের বেশি সময় ধরে কাশ্মীরিদের ‘বন্দি’ করে রাখা হয়েছে বলে দাবি করেন ইমরান খান।

অমিতের জবাব, জাতিসংঘে কোনো রাষ্ট্রনায়কই পাকিস্তানের পক্ষে বলেননি। সবাই ছিল ভারতের পাশে। সবাই মেনেছেন, আত্মরক্ষা ও সীমানায় আইন তৈরির অধিকার রয়েছে ভারতের। সেটিই প্রধানমন্ত্রীর সাফল্য। ৩৭০ অনুচ্ছেদের আড়ালে তিনটি পরিবার কাশ্মীরকে লুটেছে। আজ তাদের ঘাম ছুটছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ