রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

৩ শতাধিক ফেনসিডিল ও ৫ লাখ টাকাসহ শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকায় মশিউর রহমান শুভ নামে প্রাথমিকের এক শিক্ষকের বাসা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী সঞ্জয় কুমার বসু নামে এক ব্যক্তিকেও আটক করে পুলিশ।

গতকাল (রোববার) রাতে পুলিশ এ অভিযান চালায়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেফতার শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের আশ্রাফ আলী খান তার বাবা।

শুভর সহযোগী সঞ্জয় পৌর এলাকার আলামকাঠী গ্রামের রণজিৎ কুমার বসুর ছেলে।

ওসি জানান, পুলিশের একটি দল গতকাল (রোববার) রাত ৮টা থেকে শুভর ঝাটকাঠী এলাকার বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায়। রাত ১১টার দিকে তার কক্ষের বক্সখাটের নিচ থেকে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল এবং আলমারি থেকে নগদ চার লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। আটক শিক্ষকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ