রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

কাশ্মীর ইস্যুতে গোলাপগঞ্জে প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরী মজলুম মুসলমান‌দের ওপর নির্যাত‌নের প্র‌তিবা‌দে এবং মুসলমানদের ন্যায্য অ‌ধিকার প্রতিষ্ঠার দা‌বি‌তে সিলেটের গোলাপগ‌ঞ্জে ‌বিশাল প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আছরের পর মাদা‌রি‌ছে কও‌মিয়া গোলাপগঞ্জ এর উ‌দ্যো‌গে গোলাপগঞ্জ চৌমূহ‌নী‌ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মার্ভেলাস টাওয়ারের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় সভাপতিত্ব করেন মাওলানা হিলাল উদ্দিন আহমদ।

মাওলানা ইকবাল হুসাইন ও মাওলানা ফয়সল আহমদের যৌথ পরিচালনায় ‌প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল মতিন শায়খে নাদিয়া, বরায়া বাটুলগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল গফফার, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদেও ইমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা আব্দুল জলিল, বিশিষ্ট সাংবাদিক মাওলানা শহিদুর রহমান সুহেদ, খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা কানিশাইলের মুহতামিম মাওলানা ক্বারী মুখতার আহমদ, দেউলগ্রাম মাদরাসার শিক্ষাসচিব হাফিয মাওলানা আলী আহমদ, ঢাকাদক্ষিন বাজার মসজিদেও ইমাম ও খতিব মাওলানা খায়রুল আমীন মাহমুদী, মাওলানা কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কাশ্মীরে মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন ও গণহত্যা চলছে তা মুসলিম জাতি কোনভাবেই মেনে নেবে না। এমন মানবতাবিরোধী অপরাধের পরও জাতিসংঘ ও ওআইসি’র নির্বিকার ভূমিকায় আমরা হতাশ। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে নীরবতা ভেঙ্গে নির্যাতিত কাশ্মীরী জনতার পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ মি‌ছিল শেষে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মাওলানা নজীর আহমদ বারকোটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ