রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

গফরগাঁওয়ে মাদরাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহৃত মাদরাসা ছাত্রের নাম আশিক (১২)।

আশিক পৌর শহরের রেলস্টেশন সংলগ্ন হিফজুল কোরআন মাদরাসার কিতাব খানার শিক্ষার্থী ও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের সৌদি প্রবাসী আলতাফ হোসেনের ছেলে।

এ অপহরণে ঘটনায় অপহৃত আশিকের মা জোসনা বেগম বাদী হয়ে শনিবার রাতে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

অপহৃত শিক্ষার্থীর মা জোসনা বেগম বলেন, আমার ছেলে আশিক পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন হিফজুল কোরআন মাদরাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে।

গত শনিবার সকাল ১১টার দিকে মাদরাসার এক শিক্ষক আমাকে মোবাইলে ফোন করে জানায়, আশিককে পাওয়া যাচ্ছে না। পরে আত্মীয়-স্বজনের বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও আশিককে পাওয়া যায়নি।

পরে শনিবার দুপুর ২টায় ০১৬৬০-১১২৬৮৮ নাম্বার থেকে ফোন করে একটি বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে আমি আমার ছেলেকে ফিরে পেতে থানা পুলিশের সহায়তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করি।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, মাদরাসায় শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার মা বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ