রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ডেমরা ইমাম ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী সংগঠন ‘ডেমরা ইমাম ঐক্য পরিষদ’-এর কাউন্সিল সোমবার সকাল আটটায় সারুলিয়া বায়তুন নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম। আর সভা পরিচালনা করেন মুফতি সালমান সাকী।

দেড় শতাধিক আলেম-উলামার উপস্থিতিতে দ্বি-বার্ষিক এ কাউন্সিলে আগামী (২০১৯-২০২১) সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নরাইবাগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মনজুরুল ইসলাম কাসিমী।

কাউন্সিল বাস্তবায়নে প্রধান পরিচালক ছিলেন জামিয়া নিজামিয়া মাদরাসার পরিচালক মাওলানা নেছার আহমাদ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া বাইতুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দীন ইসলাম, জামিয়া কারীমিয়া দারুল উলুম বামৈল-এর নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল কাদির কারিমী ও মুফতি মোস্তাক আহমাদ খাঁন আলাপুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি সালমান সাকী, মুফতি কাওছার বাঙ্গালী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা এমদাদুল হক্ব মাওলানা শাব্বির আহমাদ, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আব্দুর রহিম হাবীবী, মুফতি মাকসুদুর রহমান ফরিদী, মুফতি শওকাত উসমান, মুফতি ফায়সাল মাহমুদ, মুফতি এস.এম. দীন ইসলাম, মুফতি মাহবুবুর রহমান মাহমুদী, মুফতি হাদীসুর রহমান প্রমুখ।

কাউন্সিলে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হয়। সভার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সভাপতি হিসেবে মুফতি আজহারুল ইসলাম আজমী ও সেক্রেটারি হিসেবে মুফতি মাহবুবুর রহমান জিহাদী নির্বাচিত হন।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ