শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

সৌদিতে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের নাজরান শহরে কথা কাটাকাটির জেরে জুনেদ আহমেদ (৩৫) নামে এক বাংলাদেশি খুন হয়েছে। এ ঘটনায় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

নিহত জুনেদ আহমদ সিলেট জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দী গ্রাম নিবাসী আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক ১টার সময় নিজ বাসা থেকে পার্শ্ববর্তী বাসায় থাকা তার আপন মামাতো ভাই ও শ্যালকসহ তিনজন মিলে জুনেদ আহমেদকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর হাতাহাতি ও মারধর করার এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

মঙ্গলবার নিহতের চাচা রহমত আলী গণমাধ্যমকে জানান, দেশে স্ত্রী ছাড়াও জুনেদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন তিনি। তার আপন মামাতো ভাই ও চাচা শ্বশুরের ছেলেকে তিনি নিজেই সৌদি আরবে এনেছিলেন।

জুনেদ আহমেদের খুনের সঙ্গে জড়িত তিন বাংলাদেশিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের কাছে সোর্পদ করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। জুনেদ আহমদের লাশ নাজরানের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ