বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ইরাকের স্বাধীনতা দিবসে সৌদির শান্তির বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের শাসক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ইরাকি রাষ্ট্রপতি বারহাম সালেহকে তার দেশের স্বাধীনতার জন্য অভিনন্দন জানিয়ে শান্তির বার্তা দিয়েছেন।

আজ বুধবার বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স সৌদি জনগণ ও সরকারের পক্ষ থেকে ইরাকের রাষ্ট্রপতির সুস্থতা ও শুভ কামনা করেন। সেইসঙ্গে জনগণের শান্তি ও স্থিতিশীলতাও কামনা করেন।

সৌদি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইরাকের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন।

বার্তায় বলা হয়, ইরাকের পক্ষে সৌদি আরব সবসময় ছিলো সামনেও থাকবে। ইরাকের জনগণের সুখ-শান্তি ও কামিয়াবির আশাও প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ইরাক ব্রিটিশ শাসন থেকে ১৯৩২ সালের ৩ অক্টোবর স্বাধীনতা অর্জন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ