শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’

'২১ সালের মধ্যে ভারত থেকে মুসলিম ও খ্রিস্টানরা মুছে যাবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান রাজেশ্বর সিং বলেছেন, ভারত থেকে সব মুসলিম ও খ্রিস্টানরা সম্পূর্ণ মুছে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম এবং খ্রিস্টান ভারত থেকে ২০২১ সালের মধ্যে মুছে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আমাদের এই নীতি আমার সহকর্মীরা করেছেন।

রাজেশ্বর সিং দাবি করেছেন, তার দলের সরকার ভারত থেকে ২০০ মিলিয়ন মুসলিম এবং ২৮ মিলিয়ন খ্রিস্টান বিদায় করে দেবে।

এর আগেও রাজেশ্বর দাবি করেছিলেন, আমাদের লক্ষ্য ভারতকে ২০২১ সালের মধ্যে হিন্দু রাষ্ট্র তৈরি করা। মুসলিম এবং খ্রিস্টানদের কারো এই দেশে থাকার অধিকার নেই। তাই হয় তাদের ধর্মান্তরিত হতে হবে নয়তো এ দেশ ছেড়ে পালাতে হবে।

লাভ জেহাদ বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে আগেও উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত রাজেশ্বর ২০১৮ সালে আরএসএস এর ‘‌ঘর ওয়াপসি’‌ নীতির জন্য অভিযুক্ত হয়েছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জোর করে মুসলিম এবং খ্রিস্টাননদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছেন। মানুষের মনে উষ্মা জন্মানোর ইঙ্গিত পেয়ে রাজেশ্বরকে তার যাবতীয় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়ে তাকে অনির্দিষ্টকালীন অসুস্থতার ছুটিতে পাঠিয়ে দিয়েছিল আরএসএস।‌‌

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ