শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’

আ. লীগের অপকর্মকারীদের তালিকা করা হয়েছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশব্যাপী আওয়ামী লীগের অনুপ্রবেশকারী ও অপকর্মকারীদের তালিকা করা হয়েছে। এরা যাতে নতুন কমিটিতে স্থান না পেতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কাদের এ কথা বলেন।

এ সময় আমাদের চারটি সহযোগী সংগঠন- যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের মেয়াদোত্তীর্ণ, ২০১২ সালে সম্মেলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭ বছর অতিক্রান্ত, কাজেই এসব সংগঠনের সম্মেলন জাতীয় সম্মেলনের আগে নভেম্বরের মধ্যে শেষ করার জন্য আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। রাতে আমাদের অফিসের মাধ্যমে সহযোগী সংগঠনের নেতাদের জানিয়ে দেয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন সারা বাংলাদেশে তৃণমূল সম্মেলন হচ্ছে। এসব সম্মেলনে যাতে অনুপ্রবেশকারী, বিতর্কিত ব্যক্তি, কোনো অপকর্মকারী কমিটিতে স্থান না পায় সে ব্যাপারে নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অনুপ্রবেশকারীদের একটা তালিকা প্রধানমন্ত্রীর কাছে আছে। সারা বাংলাদেশে দলে অনুপ্রবেশকারী, অপকর্ম যারা করেছে তাদের একটা তালিকা প্রধানমন্ত্রীর কাছে আছে। তিনি (প্রধানমন্ত্রী) বিভাগীয় দায়িত্বে যারা আছেন তাদের এ তালিকাটি দেখবার জন্য বলেছেন, তালিকা দেখে যার যার এলাকায় কমিটি গঠনে সতর্ক এবং সজাগ থাকার জন্য বলেছেন, যাতে এ ধরনের লোকেরা আওয়ামী লীগের কমিটিতে স্থান না পেতে পারে সেই ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন।

চলমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না? এর জবাবে সেতুমন্ত্রী বলেন, অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলছে, চলবে। এর মধ্যে আরও অনেক খবরই আপনারা পাবেন। এই অভিযানে, আইনের আওতায় অনেকেই আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ