রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

'পেঁয়াজ মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজ মজুদ করে বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নুর মুহা. মাহবুবুল হক।

বৃহস্পতিবার পেয়াঁজের বাজার নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

যুগ্ন সচিব বলেন, ব্যবসায়ীরা যাতে পেয়াঁজ মজুদ করে কৃত্রিম সংকটের সৃষ্টি না করে এবং বাজারে উচ্চমূল্যে পেয়াঁজ যাতে বিক্রি না হয়।

এর আগে, সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ সভা কক্ষে বন্দরের ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নুর মুহা. মাহবুবুল হক বৈঠক করেন।

উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নুর মুহা. মাহবুবুল হকসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন, মেয়র জামিল হোসেন চলন্ত, বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি ফজলুর রহমান, আমদানিকারক মোবারক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নুর মুহা. মাহবুবুল হক হিলি বাজার ও ব্যবসায়ীদের আড়ত ও বন্দর পরিদর্শন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ