সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বায়ু দূষণ বাড়াচ্ছে বিষণ্নতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়ু দূষণের কারণে প্রতিনিয়ত নিঃশ্বাসের সঙ্গে মানব শরীরে ঢুকছে বিষ। যার ফলে মানবদেহে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু। মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুসসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ। তবে এবার এক গবেষণায় ওঠে এসেছে, শুধু শরীর নয় বায়ু দূষণের ফলে মনেও ছড়িয়ে যায় বিষ; এতে সৃষ্টি হয় বিষণ্নতার।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বায়ু দূষণের সঙ্গে মানসিক সমস্যার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ইংরেজিতে যাকে বলে ‘নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার’। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয় ‘পিএলওএস বায়োলজি’ নামের এক জার্নালে।

বায়ু দূষণের সঙ্গে মানুষের মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনের লেখক আতিফ খান জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের যে সব জায়গায় বায়ু সবচেয়ে বেশি দূষিত, সে সব অঞ্চলে বসবাসকারীদের মানসিক সমস্যা তুলনামূলকভাবে বেশি। গবেষণার মধ্য দিয়ে ওঠে এসেছে এই তথ্য। বিশেষত যাদের শৈশব ওই দূষিত অঞ্চলগুলোতে কেটেছে, তারাই সবচেয়ে বেশি মানসিক সমস্যায় আক্রান্ত।

তিনি আরও জানান, নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার রোগ বা সমস্যার বীজ বাতাসের ধূলিকণার মধ্যে লুকিয়ে থাকে। মানুষের মন কতটা সুস্থ বা অসুস্থ থাকবে তা অনেকটা নির্ভর করে বাতাসের গুণগত মান কিংবা দূষণের ওপর। গবেষকরা দীর্ঘ ১১ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের প্রায় দেড় কোটি মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এই সীদ্ধান্তে পৌঁছেছেন।

সেই সমীক্ষায় আরও দেখানো হয়েছে যে, বাতাসের গুণগত মান খারাপ হওয়ায় বাইপোলার ডিসঅর্ডারের ঝুঁকি বেড়েছে ২৭ শতাংশ। অবসাদের ঝুঁকি বেড়েছে ৬ শতাংশ। আর এর সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়েছে শিশুদের মনে। বায়ু দূষণের ফলে শিশুদের শৈশবে অবসাদ, স্কিৎজোফ্রেনিয়া এবং পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হবার সম্ভাবনা যথাক্রমে ৫০ শতাংশ, ১৪৮ শতাংশ এবং ১৬২ শতাংশ বেড়ে গেছে বলে জানা যায় ওই সমীক্ষায়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ