রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে খুন করলো ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছেন আবদুর রউফ আবু সাঈদ (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আমিনুল ইসলাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান।

জানা গেছে, নিহতের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়ার সময় কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের আলমপুর গ্রামের আমিনুল ইসলাম মেয়েটির গৃহশিক্ষক ছিলেন।

অনার্সে ভর্তির হওয়ার পর আমিনুল প্রায়ই মেয়েটিকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করেন মেয়েটির স্বজনরা। বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন সঙ্গী তার পথ আটকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন।

খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুল ও তার সঙ্গীরা তাকে বেধড়ক পেটান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আমিনুলকে রাতেই আটক করা হয়। অন্যদের খুঁজছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ