রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রংপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আজ বৃহস্পতিবার(৩ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে কাউনিয়া জংশনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।সেভেন আপ মেইল নামের ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে তার ইঞ্জিন ঘুরাতে গিয়ে ওই ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজনের লাশ ট্রেনের বগির ভেতর আটকে আছে।

এ ঘটনায় আরও ২০ জন আহত হন। আহতদের প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ