বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

সালমান আল আওদার মামলার শেষ শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব সালমান আল আওদাহর মামলার সবশেষ শুনানি হতে পারে আজ।

গতকাল বুধবার (২ অক্টোবর) আল আওদাহ-পুত্র আব্দুল্লাহ আল আওদাহ জানিয়েছে, আগামীকাল (আজ) বৃহস্পতিবার তার পিতার মামলার শেষ শুনানি অনুষ্ঠিত হবে।

এক টুইটে আব্দুল্লাহ জানান, রিয়াদের বিশেষায়িত আদালতে ইতিপূর্বে যে শুনানিগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই তার পিতা উপস্থিত ছিলেন এবং আজকের দিনটিতে তার পিতার মামলার শেষ শুনানি অনুষ্ঠিত হবে বলে তার ধারণা। (আল্লাহই অধিক জ্ঞাত) তিনি তার পিতা এবং আর সব বন্দীদের মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন।

এর আগে আবদুল্লাহ জানিয়েছেন, সৌদি পাবলিক প্রসিকিউশন তার পিতার বিরুদ্ধে দাবি প্রমাণের জন্য তার বাবার টুইটার অ্যাকাউন্ট থেকে অন্তত ২ হাজার টুইট উত্থাপন করেছেন।

মূলত, সালমান আল আওদাহর বিরুদ্ধে রাষ্ট্রের মূল অভিযোগ হল, কাতারের সঙ্গে সৌদির সঙ্কটের সময় তার নিরপেক্ষ অবস্থান। আর এটা সৌদি রাষ্ট্রদ্রোহ বলে বিবেচনা করেছে।

এছাড়া তার বিরুদ্ধে একটি প্রজন্মকে অস্থিতিশীল করার অভিযোগও আনা হয় রাষ্ট্রের পক্ষ থেকে।

- গালফ৩৬৫.কো অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ