শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম রেলযোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখার সময় বগি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ঘটনাকবলিত স্থানে অবস্থান করছেন।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না।

কেন না, ওই পথে বেলা ১টার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ