রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

সনাতন ধর্মাবলম্বী ও ইসকনের সংঘর্ষে নিহত ১, পূজা মণ্ডপে ১৪৪ ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সনাতন ধর্মাবলম্বী ও ইসকনের দ্বন্দ্বে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দির এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলা ব্রত কর্মকার।

পুলিশ জানায়, সম্প্রতি দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ইসকনের দ্বন্দ্বে একজন নিহত হয়।

প্রতি বছর দুর্গোৎসবের সময় দু’পক্ষ থেকেই সেখানে পূজা উদযাপন করতে আগ্রহী। সেকারণে ওই মন্দিরে কাউকেই অনুমতি না দিয়ে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এছাড়া শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলা ব্রত কর্মকার জানান, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ইসকন ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ