শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

সৌদি থেকে আরো ১৩০ বাংলাদেশি ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর মুখে সেখান থেকে ১৩০ জন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন।

গতকাল (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, ব্র্যাকের মাধ্যমে ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদি ফেরত শ্রমিকদের খাবারসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে।

সৌদি ফেরত শ্রমিকরা জানান, মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিদিন শত শত শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে। তারপর তাদেরকে ফেরত পাঠানোর জন্যে ক্যাম্পে রাখা হচ্ছে।

ফেরত আসা শ্রমিকদের বরাত দিয়ে শরিফুল আরো জানান, বৈধ কাগজ থাকা সত্ত্বেও তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অথচ ফোনে যোগাযোগ করার পরও তাদের মালিকরা কোনো ব্যবস্থা নেয়নি।

এ নিয়ে চলতি বছরে অন্তত ১২ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ