শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

দেড় মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকরা যখন ক্ষেত থেকে পেঁয়াজ ওঠায়, তখন বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশে পেঁয়াজের যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে তা হয়নি। আমরা আমদানিনির্ভর হয়ে পড়েছিলাম। প্রতিবেশী দেশও যখন পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলো, তখন বাজারে এর প্রভাব পড়লো। এ প্রভাব থেকে বের হতে আমাদের এক থেকে দেড় মাস সময় লাগবে।

শনিবার (৫ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষি খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। কৃষকরা ধানের ন্যায্য দাম পাননি বলে আমি কৃষিমন্ত্রী হিসেবে দুঃখ প্রকাশ করছি। ধানের পাশাপাশি অন্য কৃষিজাত পণ্য আবাদে জোর দিতে হবে।

তিনি বলেন, আগামী কাউন্সিলে আওয়ামী লীগে কোনও অপরাধী, মাদক ও অবৈধ কারবারিদের আশ্রয় দেয়া হবে না। গঠনতন্ত্রেও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে এসব অপরাধীর বিষয়ে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ—এদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। দেশব্যাপী আওয়ামী লীগের এই উন্নয়ন গুটিকয়েক লোকের কারণে পণ্ড হতে পারে না। দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ