রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নারায়ণগঞ্জে সেলিম প্রধানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রূপগঞ্জে ক্যাসিনো ডন সেলিম প্রধানের দখলে থাকা সওজের জমি দখলমুক্ত করেছে প্রশাসন। শনিবার দিনব্যাপী যুগ্ম সচিব ও সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে থাকা ১৫ শতাংশ জমির পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ১০ শতাংশ জমি দখল রাখায় পাঁচ বছর ধরে আটকে আছে রূপগঞ্জের ভুলতা উড়ালসেতুর মুখের সড়ক প্রশস্তকরণের কাজ। এর ফলে উড়ালসেতুল অপর প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কটি এক লেনে পরিণত হয়েছে এবং নিত্যযানজটের কারণ হয়ে উঠেছে। ভুলতা থেকে শুরু হয়ে উড়ালসড়কটি গিয়ে নেমেছে সাওঘাটে।

ওই এলাকায় জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস নামে সেলিম প্রধানের প্রতিষ্ঠান রয়েছে। সেখানে সড়কের জায়গা দখল করে সেলিম প্রধানের প্রতিষ্ঠান ১২০ ফুট লম্বা সীমানাদেয়াল তৈরি করেছে। ফলে নকশা অনুযায়ী উড়ালসেতুর ওই অংশে আর দুই লেন সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, সহকারী উপ-পরিচালক সাখাওয়াত হোসেন শামীম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ মান্নান প্রমূখ।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩৩২ ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা বলে জানায় র‌্যাব।

সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার গুলাশান-২ এর ১১/১ এ রোডে ও বনানীর অফিসে অভিযান চালিয়ে ৪৮টি বিদেশি মদের বোতল, নগদ ২৯ লাখ ৫ হাজার টাকা, ২৩টি দেশের বৈদেশিক মুদ্রা (যার মূল্য আনুমানিক ৭৭ লাখ ৬৩ হাজার টাকা), ১২টি পাসপোর্ট ও ১২টি ব্যাংকের চেকবই, একটি বড় সার্ভার ও ৪ টি ল্যাপটপ ও হরিণের চামড়া উদ্ধার করে।

এরপর থেকে ক্যাসিনো ডন সেলিম প্রধানের জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে থাকা ১৫ শতাংশ সওজের জমিতে পাকা স্থাপনার বিষয়টি বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পায়। মিডিয়াতে প্রকাশের পর শনিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ