রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

আবরারের খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী আনিসুল বলেছেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এবং তাদের উপযুক্ত শাস্তি পেতেই হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বিএনপি প্রসঙ্গে বলেন, এখন উনারা যে বেসুরা গান গাইছেন, এতে জনগণ কান দেবে না। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জননেত্রী শেখ হাসিনা এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বরং এ দেশে আইনের শাসন নষ্ট করেছেন বিএনপি। সুতরাং বিএনপিকে আগে শুধরাতে হবে।

তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন নেতারা দেশের সব দুর্ঘটনায় রাজনীতির উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ