রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

আবরারের গ্রামের বাড়ি যাচ্ছেন বুয়েট ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া যাচ্ছেন বুয়েটের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

এর আগে, আবরার হত্যার দুদিন পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে তাদের বিভিন্ন দাবি মেনে নেয়ার ঘোষণা দেন ভিসি।

মঙ্গলবার প্রভোস্টদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ের বাইরে আসেন ভিসি। এ সময়, ভিসি আবরার হত্যার ঘটনায় শিক্ষার্থীদের সব দাবির প্রতি নীতিগত সমর্থন জানিয়ে বলেন, ‘আমি তোমাদের সঙ্গে আছি।’

এদিকে, আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, যে রাজনীতি শিক্ষার্থীদের উপকার না করে কেবল ক্ষতি করে সেই রাজনীতির দরকার নেই।

প্রসঙ্গত, ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মুহা. বরকত উল্লাহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনকে অভিযুক্ত করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ