রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ট্রাকচাপায় স্ত্রীসহ বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের তেলকুপি এলাকার বিজিবি সদস্য মুহা. আজিম উদ্দীন (৪২) ও তার স্ত্রী পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর কন্যা রুমা (৩৫)।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, পুঠিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। বুধবার বেলা ১১টার দিকে নাটোরে ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আজিম। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রুমাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুঠিয়া উপজেলা হাসপাতালে রয়েছে। ড্রাইভারসহ ট্রাকটি আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ