রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

শুক্রবার ঢাকা মহানগর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক বিচার, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নৈরাজ্য বন্ধ এবং ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে আগামী (১১ আক্টোবর) শুক্রবার বাদ জুম্মা বায়তুল মুকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করবে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরী।

মহানগর ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক নূর হোসাইন সবুজ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপিতে এই কর্মসূচীর কথা জানানো হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী’সহ মহানগর নেতৃবৃন্দ মহানগরীর প্রতিটি জোন ও থানা কমিটির নেতৃবৃন্দকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহবান জানান।

মহানগর ছাত্র জমিয়ত সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই শুক্রবারের মিছিল কর্মসূচী সর্বাত্মক সফল করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে জোরালো সাংগঠনিক উদ্যোগসহ সার্বিক প্রস্তুতি চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ